মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪১১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সুদ
৪১১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। একবার বিলাল (রা) রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে (উত্তম) বরনি খেজুর পেশ করেন। নবী ﷺ তাকে জিজ্ঞাসা করলেন, এটা কোথা থেকে এসেছে? তিনি বললেন, আমার নিকট নিম্ন মানের খেজুর ছিল, আমি দুই সা' খেজুরের বিনিময়ে এক সা' বরনি খেজুর ক্রয় করেছি। তিনি বললেন, হায়! এটাতো অবিকল সুদ। আগামীতে এরূপ করো না। যখন তুমি খেজুরের বিনিময়ে খেজুর ক্রয় করতে চাও তখন প্রথমে নিজের খেজুর বিক্রি কর। এরপর এর মূল্য দিয়ে অন্য খেজুর ক্রয় করে লও। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِىْ سَعِيدٍ، قَالَ: جَاءَ بِلاَلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ أَيْنَ هَذَا؟»، قَالَ بِلاَلٌ: كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيٌّ، فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ، فَقَالَ: «أَوَّهْ، عَيْنُ الرِّبَا، لاَ تَفْعَلْ، وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ التَّمْرَ بِبَيْعٍ آخَرَ، ثُمَّ اشْتَرِبِهِ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, হযরত বিলাল (রা) (যিনি অবশ্যই এটা অনবহিত ছিলেন না যে, আল্লাহ তা'আলা সুদকে হারাম সাব্যস্ত করেছেন) যে ভাবে খেজুর ক্রয় করেছিলেন তাকে তিনি সুদ মনে করেন নি। তিনি ঋণ জাতীয় সুদকে রিবা মনে করতেন। সাধারণত এটাকেই রিবা বলা হত। রাসুলুল্লাহ ﷺ তাঁকে বললেন, কম-বেশির সাথে খেজুর বিনিময়ও সুদের অন্তর্ভুক্ত।
হযরত শাহ ওয়ালীউল্লাহর মতে ঋণ জাতীয় সুদ প্রকৃত সুদ আর আবু দাউদ (র) প্রমুখের হাদীসসমূহে যাকে রিবা বলা হয়েছে, তা রিবার হুকুমের অন্তর্গত।
হযরত শাহ ওয়ালীউল্লাহর মতে ঋণ জাতীয় সুদ প্রকৃত সুদ আর আবু দাউদ (র) প্রমুখের হাদীসসমূহে যাকে রিবা বলা হয়েছে, তা রিবার হুকুমের অন্তর্গত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)