মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪১৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ক্রয়-বিক্রয় সম্বন্ধে নির্দেশ ও উপদেশাবলী: ফসল উপযোগী হওয়ার পূর্বে ক্রয়-বিক্রয় করা যাবে না
৪১৩. হয়রত আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। ফলে পরিপূর্ণতা লাভের পূর্বে বিক্রি করা থেকে রাসূলুল্লাহ ﷺ নিষেধ করেছেন। তিনি বিক্রয়কারীকে নিষেধ করেছেন, ক্রয়কারীকেও নিষেধ করেছেন। (বুখারী, মুসলিম)
وفي رواية لمسلم نَهَى عن بيعِ النخلِ حتى يزهُوَ ، وعن السُّنبُلِ حتى يَبْيَضَّ ، ويَأْمَنَ العاهَةَ .
এ হাদীসে মুসলিম-এর এক বর্ণনায় খেজুর লাল বর্ণ ধারণ করার পূর্বে বিক্রি করতে তিনি নিষেধ করেছেন এবং শস্য সাদা বর্ণ ধারণের পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন যাতে ধ্বংসের আশংকা না থাকে।
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: « نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا، نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ» (رواه البخارى ومسلم)
وَفِىْ رِوَايَةٍ لِمُسْلِمٍ نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ، وَعَنِ السُّنْبُلِ حَتَّى يَبْيَضَّ، وَيَأْمَنَ الْعَاهَةَ.

হাদীসের ব্যাখ্যা:

যে ভাবে আমাদের দেশ ও অঞ্চলে আম বাগানের ফসল আম তৈরি হওয়ার পূর্বে খুবই প্রাথমিক অবস্থায় বিক্রয় করা হয়ে থাকে, অনুরূপ ভাবে মদীনা ইত্যাদি আরবের ফসলী অঞ্চলে খেজুর অথবা আংগুরের বাগানগুলো এবং গাছের ফল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। আর উৎপন্নশীল শস্য তৈরি হওয়ার পূর্বে বিক্রয় করা হত। রাসূলুল্লাহ ﷺ ইহা নিষেধ করেছেন। কেননা, এতে বিপদের আশংকা রয়েছে এবং এ আশংকাও রয়েছে যে, ফসলের উপর কোন দুর্যোগ এসে যাবে। যেমন, প্রচন্ড ঘূর্ণিঝড় কিংবা আকাশ থেকে পতিত শীলা শস্য যা ফসলকে নষ্ট করে দিবে। অথবা তাতে কোন অনিষ্টকারী রোগ সৃষ্টি হবে। তখন ক্রেতা অনেক ক্ষতির সম্মুখীন হবে। এরপর এ আশংকাও রয়েছে যে, মূল্য পরিশোধের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া সৃষ্টি হবে। সর্বোপরি এই ক্রয়-বিক্রয়ে তা নিষেধ করেছেন। সামনে প্রকাশ্য অনিষ্ট ও বিপদ রয়েছে। এ জন্য রাসূলুল্লাহ ﷺ তা নিষেধ করেছেন। সামনে লিপিবদ্ধ হাদীসে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান