মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪১৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কয়েক বছরের জন্য বাগানের ফসল ঠিকা দেওয়া যাবে না
৪১৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। কয়েক বছরের জন্য (বাগান) বিক্রি করা থেকে রাসূলুল্লাহ ﷺ নিষেধ করেছেন এবং নির্দেশ দিয়েছেন (বিক্রীত ফল-ফসল ক্রেতা কর্তৃক) আহরণের পূর্বে যাহা বিনষ্ট হয় উহার মূল্য কর্তন করিতে। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ السِّنِينَ وَأَمَرَ بوضْعِ الجوائحِ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
বাগানের ফসল কয়েক বছরের জন্য বিক্রি করা এজন্যই নিষেধ করা হয়েছে যে, জানা নেই ফল আসবে কি-না। এরপর আল্লাহ না করুন হঠাৎ কোন দুর্যোগের কবলে পড়লে বেচারা অতিশয় ক্ষতিগ্রস্ত হবে এবং সে মূল্য পরিশোধ করতে চাইবে না। এতে মনোমালিন্য ও ঝগড়া হবে যা শত অনিষ্টের মূল। আলোচ্য হাদীসে দ্বিতীয় নির্দেশ এই দেওয়া হয়েছে যে, যদি বাগানের ফসল বিক্রি করা হয়ে থাকে এবং ফসলের উপর কোন বিপদ এসে পড়ে তবে বাগানের মালিক ক্ষতির হিসাবে মূল্য কম ও ছাড় দিবে।
এ কথা সুস্পষ্ট যে, এসব নির্দেশের উদ্দেশ্য লেন-দেন কারীদের কল্যাণকামিতা ও তাদেরকে পারস্পরিক বিভেদ ও ঝগড়া থেকে বাঁচানো এবং একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, অন্যকে প্রাধান্য প্রদান ও আত্মত্যাগে অভ্যস্ত করা।
এ কথা সুস্পষ্ট যে, এসব নির্দেশের উদ্দেশ্য লেন-দেন কারীদের কল্যাণকামিতা ও তাদেরকে পারস্পরিক বিভেদ ও ঝগড়া থেকে বাঁচানো এবং একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, অন্যকে প্রাধান্য প্রদান ও আত্মত্যাগে অভ্যস্ত করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)