মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪১৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
যে জিনিস বর্তমানে নিজের নিকট নেই তা বিক্রি করা যাবে না
ব্যবসায়িক জগতে রাসূলুল্লাহ ﷺ-এর কালেও হত এবং আমাদের কালেও হচ্ছে যে, ব্যবসায়ীর নিকট একটি জিনিস মজুদ নেই, কিন্তু অন্বেষণকারী ক্রেতার নিকট এ ভরসায় ইহা বিক্রি করে যে, কোথাও থেকে ক্রয় করে তাকে দিয়ে দিব। রাসূলুল্লাহ ﷺ এ জাতীয় বিক্রয়কেও নিষেধ করেছেন। কেননা, এ সম্ভাবনা রয়েছে যে, জিনিসটি পাওয়া যাবে না। অথবা পাওয়া গেল কিন্তু ক্রেতা তা পছন্দ করবে না। এমতাবস্থায় উভয় পক্ষে মনোমালিন্য ও ঝগড়া বাধতে পারে।

৪১৬. হযরত হাকিম ইবনে হিযাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে জিনিস আমার নিকট নেই তা ক্রয়-বিক্রয় করতে রাসূলুল্লাহ ﷺ আমাকে নিষেধ করেছেন। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ: " نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَبِيعَ مَا لَيْسَ عِنْدِي. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এই হাকিম ইবনে হিযাম এক সম্পদশালী ব্যবসায়ী ছিলেন। সুনানে নাসাঈ ও সুনানে আবু দাউদ এর বর্ণনা থেকে জানা যায় যে, তিনি রাসুলুল্লাহ ﷺকে জিজ্ঞাসা করেছিলেন যে, কখনো কোন জিনিসের ক্রেতা আমার নিকট আসে আর জিনিসটি আমার নিকট মজুদ নেই। তখন আমি তাঁর সাথে ব্যবসা করে নেই। এরপর বাজার থেকে সেই জিনিসই ক্রয় করে তাকে দিয়ে দেই। তিনি বললেন, যে জিনিস তোমার নিকট মজুদ নেই তা ক্রয়-বিক্রয় করো না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)