মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪১৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিক্রয় দ্রব্যের ত্রুটি গোপন করা সম্পর্কে কঠিন নিষেধাজ্ঞা ও সাবধানবাণী
৪১৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একবার রাসুলুল্লাহ ﷺ এক খাদ্য শস্যের স্তূপের নিকট দিয়ে অতিক্রম করেছিলেন, যা ছিল এক ব্যবসায়ীর। এতে তিনি তাঁর হাত ঢুকিয়ে দেন, তখন তাঁর আংগুলগুলো আদ্র হয়ে যায়। তিনি খাদ্য শস্যের মালিককে বললেন, এটা কি? তিনি (ব্যবসায়ী) বললেনঃ হে আল্লাহর রাসুল এতে বৃষ্টির ফোটা পড়ে ছিল (তখন আমি উপরের ভেজা শস্য নিচে করে দেই) তিনি বললেন, তুমি কেন ভেজা শস্য স্তূপের উপরে রাখনি, যাতে (ক্রেতা) লোকেরা তা দেখতে গায়। (শুনে রেখ) যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّا» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
তাবারানী মু'জামে কবীর ও মু'জামে ছগীরে এ ঘটনাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন, আর শেষে এ শব্দগুলো অতিরিক্ত রয়েছে: والمكر والخداع في النار (অর্থাৎ এরূপ ধোঁকা ও প্রতারণার পরিণতি হচ্ছে জাহান্নাম) আল্লাহ আমাদেরকে হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)