মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৫০০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা উত্তম জিহাদ
৫০০. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা উত্তম জিহাদ। (তিরমিযী, আবু দাউদ, ইব্ন মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَفْضَلُ الْجِهَادِ: كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ " (رواه الترمذى وابوداؤد وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
কাফির ও শত্রুদের সাথে যুদ্ধ করার মধ্যে যদিও পরাজয় ও নিজের মৃত্যুর আশংকাও রয়েছে; তবে বিজয় ও সফলতারও আশা থাকে; কিন্তু অত্যাচারী শাসকদের সামনে সত্য কথা বলার মধ্যে নিজের প্রাণ অথবা কমপক্ষে শাস্তির ভয় আছেই। সম্ভবত এর কারণে এটাকে উত্তম জিহাদ বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)