মা'আরিফুল হাদীস

কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৬
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়
আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষাবলির নিয়মানুবর্তীতা
১৬. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মু'মিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমার আনীত হিদায়াত ও শিক্ষার অনুগত না হয়। (এই হাদীস ইমাম মুহিউস সুন্নাহ্ বাগাবী (রহ) শরহে সুন্নাহ কিতাবে বর্ণনা করেছেন, আর ইমাম নববী (রহ) স্বীয় কিতাব 'আরবাঈনে' লিখেছেন, সনদের দিক থেকে এ হাদীস বিশুদ্ধ। আমি এটা কিতাবুল হুজ্জাতে সহীহ সনদসমূহে বর্ণনা করেছি। মিশকাতুল মাসাবীহ্)।
کتاب الاعتصام بالکتاب والسنۃ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ» (رواه فى شرح السنة وقال النووى فى اربعينه هذا حديث صحيح رويناه فى كتاب الحجة باسناد صحيح مشكوة المصابيح)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের বার্তা ও দাবি হচ্ছে, প্রকৃত মু'মিন সেই ব্যক্তি যার অন্তর, মস্তিষ্ক, প্রবৃত্তি ও প্রবণতাসমূহ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনীত হিদায়াত ও শিক্ষা (কিতাব ও সুন্নাত)-এর অনুগত হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান গ্রহণ ও তাঁকে আল্লাহর রাসূল মেনে নেওয়ার অপরিহার্য ও যৌক্তিক চাহিদা। যদি কারো এরূপ অবস্থা না হয় তবে বুঝতে হবে তখন পর্যন্ত তার সত্যিকার সৌভাগ্য হয়নি, সে নিজেকে এই চিন্তা ও এই মানদণ্ডের ওপর স্থাপন করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান