মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৩১
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
হিদায়াত ও ইরশাদ এবং উত্তম কাজের প্রতি আহ্বানের পুরস্কার ও সাওয়াব
৩১. হযরত আবূ রাফি' (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমার হাতে ও তোমার মাধ্যমে আল্লাহ্ তা'আলা কোন এক ব্যক্তিকে হিদায়াত দিয়েছেন, এটা তোমার জন্য সারা জগতের সেই জিনিসগুলো থেকে উত্তম যেগুলোর ওপর সূর্য উদিত হয়, অস্ত যায়। (তাবারানী মু'জামে কবীর)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ يَهْدِيَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى يَدَيْكَ رَجُلًا خَيْرٌ لَكَ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ وَغَرَبَتْ» (رواه الطبرانى فى الكبير)

হাদীসের ব্যাখ্যা:

প্রকাশ থাকে যে, দুনিয়ার কোন অংশই এরূপ নয় যার প্রতি সূর্য উদয় ও অস্তমিত হয় না। সুতরাং হাদীসের উদ্দেশ্য হচ্ছে, যদি আল্লাহ্ তা'আলা তোমার মাধ্যমে কোন এক ব্যক্তিকেও হিদায়াত দেন তবে এটা তোমার জন্য এ থেকে উত্তম ও অধিক লাভজনক যে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা জগত তুমি পেয়ে যাও। আল্লাহ্ তা'আলা এই প্রকৃত অবস্থার ইয়াকীন ও আমলের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান