মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৯
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৪৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এক সকালে আল্লাহর পথে বের হওয়া কিংবা এক বিকালে বের হওয়া দুনিয়া ও এর মধ্যের সব কিছু হতে উত্তম। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, আল্লাহর পথে সামান্য সময় বের হওয়াও আল্লাহর নিকট দুনিয়া ও এর মধ্যের সব কিছু হতে উত্তম। আর এ কথা বিশ্বাস করা চাই যে, আখিরাতে এর যে পুরস্কার পাবে তার মুকাবিলায় এ জগত ও এতে যা কিছু রয়েছে তুচ্ছ। দুনিয়া ও এর যাবতীয় বস্তু ধ্বংসশীল, আর সেই পুরস্কার চিরস্থায়ী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান