মা'আরিফুল হাদীস
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
হাদীস নং: ৫২
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫২. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদের চিহ্ন ছাড়া আল্লাহর সাথে মিলিত হবে সে এরূপ অবস্থায় মিলিত হবে তার মধ্যে (অর্থাৎ তার দীনে) ক্ষতি থাকবে। (জামি' তিরমিযী, সুনানে ইবনে মাজাহ)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ لَقِيَ اللَّهَ بِغَيْرِ أَثَرٍ مِنْ جِهَادٍ لَقِيَ اللَّهَ وَفِيهِ ثُلْمَةٌ. (رواه الترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবূ হুরাইরা (রা)-এরই উপরে বর্ণিত হাদীসের ব্যাখ্যায় যা কিছু বলা হয়েছে তা দ্বারা আলোচ্য হাদীসেরও ব্যাখ্যা হয়ে যায়। আলোচ্য হাদীসে এবং এ জাতীয় অন্যান্য হাদীস পাঠের সময় এ বিষয় দৃষ্টিতে থাকা চাই যে, কুরআন হাদীসের পরিভাষায় 'জিহাদ' কেবল হত্যা ও সশস্ত্র যুদ্ধের নামই নয় বরং দীনের সাহায্য ও খিদমতের ধারাবাহিকতায় সে সময় যে প্রকার চেষ্টা-প্রচেষ্টা সম্ভব তাই তখনকার জিহাদ। আর যে ব্যক্তি আল্লাহর জন্যে নিষ্ঠার সাথে সে বিষয়ে চেষ্টা-প্রচেষ্টা চালায় এবং সে বিষয়ে নিজের প্রাণ, সম্পদ ও নিজের যোগ্যতা নিয়োজিত করে আল্লাহর নিকট সে জিহাদকারীদের অন্তর্ভুক্ত। ইন্শাআল্লাহ্ অতি সত্তর এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)