মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৩
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫৩. হযরত যায়দ ইবনে খালিদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী কোন মুজাহিদকে সরঞ্জাম দিল (আল্লাহর নিকট) সেও জিহাদে অংশ নিল। আর যে ব্যক্তি কোন গাজীর পরিবার-পরিজনের সংবাদ নিল, সেও জিহাদে অংশগ্রহণ করল। (অর্থাৎ এই উভয় ব্যক্তি জিহাদের সাওয়াব পাবে এবং আল্লাহর দফতরে তাকেও মুজাহিদদের অন্তর্ভুক্ত লিখা হবে)। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই বাণীসমূহ থেকে মূলনীতি জানা গেল যে, দীনের কোন বড় কাজ সম্পাদনকারীর জন্য তার সরঞ্জাম সরবরাহকারী, এভাবে দীনের খিদমত ও সাহায্যের ব্যাপারে নির্গতকারীদের পরিবার পরিজনের সংবাদ গ্রহণকারীগণ আল্লাহর নিকট সেই খিদমত ও সাহায্যে শরীক এবং পূর্ণ সাওয়াবের ভাগী। আমাদের মধ্যে যে সব লোক নিজেদের বিশেষ অবস্থা ও অপারগতার কারণে দীনের সাহায্য ও খিদমতের কোন বড় কাজে সরাসরি অংশ গ্রহণ করতে পারে না, তারা অন্যদের জন্য তাদের সরঞ্জাম সরবরাহ করে এবং তাদের পরিবারের খিদমত ও দেখাশুনা নিজেদের দায়িত্বে নিয়ে দীনের খাদিম ও সাহায্যকারীর সারিতে অন্তর্ভুক্ত হতে পারে। আর জিহাদের পূর্ণ পুরস্কার অর্জন করতে পারে। আল্লাহ্ তা'আলা তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান