মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৪
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৫৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুশরিকদের সাথে জিহাদ কর নিজেদের জান, মাল ও জবান দিয়ে। (সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে দারিমী)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَأَلْسِنَتِكُمْ. (رواه ابوداؤد والنسائى والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ কাফির ও মুশরিকদেরকে তাওহীদ ও সত্যদীনের পথে নিয়ে আসার জন্য এবং তাদের শক্তি চূর্ণ করে সত্যের প্রতি আহ্বানের পথ পরিষ্কার করার জন্য সময় ও সুযোগের চাহিদা অনুযায়ী জান ও মাল দ্বারা চেষ্টা-প্রচেষ্টা কর, এ পথে এসব ব্যয় কর। আর মুখ এবং কথা দ্বারাও কাজ কর। আলোচ্য হাদীস থেকে জানা গেল, সত্যের পথে, দাওআতের পথে অর্থ ব্যয় করা এবং মুখ (এভাবে লিখনী) দ্বারা কার্য গ্রহণ করাও জিহাদের ব্যাপক অর্থে অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান