মা'আরিফুল হাদীস

কিয়ামতের আলামতসমূহ অধ্যায়

হাদীস নং: ৮৫
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হযরত মাহদীর আগমন, তাঁর মাধ্যমে অনুষ্ঠিতব্য বিপ্লব
৮৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মাহদী আমার বংশধর থেকে হবে। প্রশস্ত কপাল, উন্নত নাসিকা। সে পূর্ণ করবে যমীনকে ন্যায় ও ইনসাফ দ্বারা। সে সাত বছর রাষ্ট্র পরিচালনা করবে। (সুনানে আবূ দাউদ)
کتاب علاماتِ قیامت
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمَهْدِيُّ مِنِّي أَجْلَى الْجَبْهَةِ أَقْنَى الأَنْفِ يَمْلأُ الأَرْضَ قِسْطًا وَعَدْلاً كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَمْلِكُ سَبْعَ سِنِينَ. (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে হযরত মাহদীর দর্শনীয় দু'টি শারীরিক চিহ্নও উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে, তিনি আলোকিত প্রশস্ত কপালধারী হবেন। দ্বিতীয়টি, তিনি উন্নত নাসিকা (খারা নাকধারী) হবেন। মানুষের সৌন্দর্য ও সুগঠনে এ উভয় জিনিসের বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। এজন্য বিশেষভাবে এর উল্লেখ করা হয়েছে। হাদীসসমূহে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যে গঠন মুবারক আপাদমস্তক বর্ণনা করা হয়েছে, তাতেও এ উভয় জিনিসের উল্লেখ এসেছে। উভয় লক্ষণের উল্লেখের অর্থ এটাই বুঝা চাই যে, তিনি সুন্দর ও সুগঠনধারীও হবেন। তবে তাঁর মূল লক্ষণ ও পরিচয় এই কর্মগুলো হবে যে, দুনিয়া থেকে অত্যাচার ও বিদ্রোহীতার মূলোৎপাটন হবে। আমাদের এ জগত ন্যায় ও ইনসাফের জগত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান