মা'আরিফুল হাদীস

কিয়ামতের আলামতসমূহ অধ্যায়

হাদীস নং: ৯৪
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হযরত ঈসা (আ)-এর অবতরণ
৯৪. হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম (রা) বলেন, তাওরাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবস্থা বর্ণনা করা হয়েছে (তাতে এটাও রয়েছে) যে, ঈসা ইবনে মারয়াম (আ) তাঁর সাথে (অর্থাৎ তাঁর নিকটেই) কবরস্থ হবেন। (জামি' তিরমিযী, মিশকাত)
کتاب علاماتِ قیامت
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ قَالَ مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ. (رواه الترمذى و مشكوة المصابيح)

হাদীসের ব্যাখ্যা:

ইমাম তিরমিযীর সনদে আলোচ্য হাদীসের রাবীগণের মধ্যে একজন হচ্ছেন-আবু মওদূদ (রহ)। ইমাম তিরমিযী আলোচ্য হাদীসের সাথে সেই আবূ মওদূদের এ বর্ণনা উদ্ধৃত করেছেন وَقَدْ بَقِىَ فِيْ الْبَيْتِ مَوْضِعُ قَبْرٍ অর্থাৎ হুজরা শরীফে (যা বর্তমানে পবিত্র রওযা) এক কবরের স্থান বাকি আছে। কি আশ্চর্য ও প্রণিধানযোগ্য বিষয় যে, আল্লাহ্ তা'আলার নিকট হতে একটি কবরের স্থান খালি থাকার প্রাকৃতিক ব্যবস্থাপনা এজন্যই হয়েছিল যে, সে স্থানে হযরত ঈসা (আ)-এর কবরস্থ হওয়া নির্ধারিত ছিল। আল্লাহই অধিক জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান