কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩১. বিশেষ প্রকারের দান

হাদীস নং: ৩৬৭৬
আন্তর্জাতিক নং: ৩৬৭৬
বিশেষ প্রকারের দান
’নাহল’ সম্পর্কিত নুমান ইবনে বশীর (রাযিঃ)-এর হাদীসের বর্ণনায় বিরোধ
৩৬৭৭. আহমাদ ইবনে হারব (রাহঃ) ......... নুমান ইবনে বশীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা তাঁকে কিছু দান করলেন, তখন তাঁর মাতা তাঁর পিতাকে বললেনঃ এই দানের জন্য আপনি নবী (ﷺ)-কে সাক্ষী রাখুন। তিনি নবী (ﷺ)-এর নিকট এসে একথা তার কাছে উল্লেখ করলে নবী (ﷺ) তার জন্য সাক্ষী হওয়া অপছন্দ করলেন।
كتاب النّحل
ذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي النُّحْلِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَنَّ أَبَاهُ نَحَلَهُ نُحْلًا فَقَالَتْ لَهُ أُمُّهُ أَشْهِدْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا نَحَلْتَ ابْنِي فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَكَرِهَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَشْهَدَ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান