কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩১. বিশেষ প্রকারের দান

হাদীস নং: ৩৬৭৭
আন্তর্জাতিক নং: ৩৬৭৭
বিশেষ প্রকারের দান
’নাহল’ সম্পর্কিত নুমান ইবনে বশীর (রাযিঃ)-এর হাদীসের বর্ণনায় বিরোধ
৩৬৭৮. মুহাম্মাদ ইবনে মুআম্মার (রাহঃ) ......... বশীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি তার এক ছেলেকে একটি দাস দান করলেন, তিনি নবী (ﷺ) এর নিকট এসে নবী (ﷺ)-কে এ ব্যাপারে সাক্ষী রাখতে ইচ্ছা করলেন। তিনি বললেন, তুমি কি তোমার প্রত্যেক ছেলেকে অনুরূপ দান করেছ? তিনি (বশীর) বললেনঃ না। তখন তিনি (রাসুলূল্লাহ (ﷺ)) বললেনঃ তাহলে তা (এই দান) ফিরিয়ে নাও।
كتاب النّحل
ذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي النُّحْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَعْدٍ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ عَنْ عُرْوَةَ عَنْ بَشِيرٍ أَنَّهُ نَحَلَ ابْنَهُ غُلَامًا فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرَادَ أَنْ يُشْهِدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ ذَا قَالَ لَا قَالَ فَارْدُدْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান