কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩১. বিশেষ প্রকারের দান
হাদীস নং: ৩৬৭৯
আন্তর্জাতিক নং: ৩৬৭৯
বিশেষ প্রকারের দান
’নাহল’ সম্পর্কিত নুমান ইবনে বশীর (রাযিঃ)-এর হাদীসের বর্ণনায় বিরোধ
৩৬৮০. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক (রাহঃ) ......... নুমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাঁর পিতা তাঁকে নবী (ﷺ) এর নিকট নিয়ে গেলেন, এবং বললেনঃ আপনি সাক্ষী থাকুন আমি আমার ছেলে নুমানকে আমার এই এই মাল দান করেছি। তিনি বললেনঃ তুমি তোমার প্রত্যেক ছেলেকে অনুরূপ দান করেছ, যা নুমানকে করেছ?
كتاب النّحل
ذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي النُّحْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ قَالَ حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ حَدَّثَنَا دَاوُدُ عَنْ الشَّعْبِيِّ عَنْ النُّعْمَانِ قَالَ انْطَلَقَ بِهِ أَبُوهُ يَحْمِلُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ مِنْ مَالِي كَذَا وَكَذَا قَالَ كُلَّ بَنِيكَ نَحَلْتَ مِثْلَ الَّذِي نَحَلْتَ النُّعْمَانَ