কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৭২৭
আন্তর্জাতিক নং: ৭২৭
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
আযান ও মুয়াযযিনের ফযীলত
৭২৭। আবু কুরায়য ও রাওহ ইবন ফারাজ (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সওয়াব লাভের আশায় সাত বছর আযান দেয়, আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিয়ে দেন।
أبواب الأذان والسنة فيه
بَاب فَضْلِ الْأَذَانِ وَثَوَابِ الْمُؤَذِّنِينَ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُخْتَارُ بْنُ غَسَّانَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الأَزْرَقُ الْبُرْجُمِيُّ، عَنْ جَابِرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ح وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، عَنْ جَابِرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَذَّنَ مُحْتَسِبًا سَبْعَ سِنِينَ كَتَبَ اللَّهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

আযান এবং মু'আযযিনের যে অসাধারণ সাওয়াব এই হাদীসে বর্ণিত হয়েছে। তার রহস্য হচ্ছে এই যে, আযান ঈমান ও ইসলামের প্রতীক এবং দীনের প্রভাবময়ী বিশিষ্ট অর্থবোধক দাওয়াত। মু'আযযিন এই আহবানকারী। মনে করা যেতে পারে, সে আল্লাহ্ নির্বাচিত আহবায়ক। আফসোস! আজ আমরা মুসলিম জনগোষ্ঠি আযানের এই গূঢ় রহস্য ভুলে গেছি এবং আযান দেওয়া একটি তুচ্ছ পেশায় পরিণত হয়েছে। আল্লাহ তা'আলা আমাদেরকে এই ভয়াবহ সামাজিক পাপ থেকে রক্ষা করুন এবং তাওবা ও সংশোধনের তাওফীক দিন।

১. টিকা: তালবিয়া হচ্ছে হজ্জ ও উমরাকারীর বিশেষ দু'আ আর তা হচ্ছে- ‌لَبَّيْكَ ‌اللَّهُمَّ ‌لَبَّيْكَ، ‌لَبَّيْكَ لا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لا شَرِيكَ لَكَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)