কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
হাদীস নং: ২২৭৪
আন্তর্জাতিক নং: ২২৭৪
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
সূদ সম্পর্কে কঠোরতা
২২৭৪। 'আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূদ হলো সত্তর প্রকারের পাপের সমষ্টি। তার মধ্যে সবচেয়ে সহজটি হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা।
أبواب التجارات
بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ " .
হাদীসের ব্যাখ্যা:
আরবী পরিভাষা ও কুরআন হাদীসের ভাষায় سبعون শব্দটি নির্দিষ্ট সংখা (৭০) ছাড়াও আধিক্য বুঝাবার জন্যও ব্যবহৃত হয়। বরং অধিকাংশ ক্ষেত্রে এ অর্থেই ব্যবহৃত হয়। বস্তুত আলোচ্য হাদীসের দাবি ও পয়গাম হচ্ছে- সুদ খাওয়া নিজের মার সাথে ব্যভিচার করার চেয়েও অধিকতর কঠোর ও অশ্লীল পাপ। যেমন উপরে উল্লেখ করা হয়েছে যে, এটাই কেবল এমন গুনাহ, যারা এ থেকে নিবৃত্ত হলেন তাদের বিরুদ্ধে কুরআন মজীদে আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)