কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
হাদীস নং: ২২৭৭
আন্তর্জাতিক নং: ২২৭৭
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
সূদ সম্পর্কে কঠোরতা
২২৭৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)..... 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সূদখোর, সূদদাতা, সূদের সাক্ষীদ্বয় এবং সূদের লেখক-কেও লা'নত করেছেন।
أبواب التجارات
بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَشَاهِدَيْهِ وَكَاتِبَهُ .
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদের আয়াত ও রাসুলুল্লাহ ﷺ-এর বাণীসমূহ থেকে জানা যায় এবং সুস্থ বুদ্ধির নিকটও এটা এক শাশ্বত সত্য যে, নিকৃষ্ট ও লা'নতযোগ্য জুলমের গুনাহ সুদ গ্রহণ করা ও খাওয়া। নবী করীম ﷺ-এর এই বাণীর উদ্দেশ্য ও দাবি হচ্ছে- সুদী ব্যবসা এমন অশ্লীল ও লা'নতযোগ্য ব্যবসা যে, এতে যে কোনভাবে জড়িত হওয়াও আল্লাহর লা'নতের কারণ। এ ভিত্তিতে সুদ গ্রহণকারী, সুদের দলিল লেখক ও এর সাক্ষীও লা'নতে অংশীদার এজন্য যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত ও তাঁদের ক্রোধ থেকে বাঁচতে চায় যে এ ব্যবসা থেকে দূরে দূরেই থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)