কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৪. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৩১৩৭
আন্তর্জাতিক নং: ৩১৩৭
কুরবানীর অধ্যায়
কতটি বক্রী একটি উটের সমান হতে পারে।
৩১৩৭। আবু কুরাইব (রাহঃ)...... রাফি ইব্ন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে তিহামার যুল হুলাইফায় ছিলাম। আমরা (যুদ্ধের মাধ্যমে) উট ও মেষ বকরী লাভ করি। লোকেরা তা বন্টনে তাড়াহুড়া করছিল। এর গোশত বন্টনের পূর্বেই আমরা চুলায় হ্যাঁড়ি তুলে দিয়েছিলাম। ইতাবসরে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এলেন এবং গোশতের হ্যাঁড়িগুলো সম্পর্কে নির্দেশ দেন এবং তদনুযায়ী তা উল্টে ফেলে দেয়া হয় (কারণ বন্টনের পূর্বে গনীমাতের সম্পদ ব্যবহার অবৈধ) অতঃপর একটি উট দশটি মেষের সমান মনে করা হল।
كتاب الأضاحي
بَاب كَمْ تُجْزِئُ مِنْ الْغَنَمِ عَنْ الْبَدَنَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، وَعَبْدُ الرَّحِيمِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ بِذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ فَأَصَبْنَا إِبِلاً وَغَنَمًا فَعَجِلَ الْقَوْمُ فَأَغْلَيْنَا الْقُدُورَ قَبْلَ أَنْ تُقْسَمَ فَأَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ ثُمَّ عَدَلَ الْجَزُورَ بِعَشَرَةٍ مِنَ الْغَنَمِ .
বর্ণনাকারী: