কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৪. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৩১৩৮
আন্তর্জাতিক নং: ৩১৩৮
কুরবানীর অধ্যায়
যে ধরনের পশু কুরবানী করা উচিৎ
৩১৩৮। মুহাম্মাদ ইবন রুম্হ (রাযিঃ)...... উকবা ইবন আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বকরী দিলেন এবং তিনি তা কুরবানীর জন্য সঙ্গীদের মধ্যে বন্টন করে দেন। এক বছর বয়সের একটি ছাগল (বন্টনের পর) অবশিষ্ট থাকল। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেন, এটা তুমি কুরবানী কর।
كتاب الأضاحي
بَاب مَا تُجْزِئُ مِنْ الْأَضَاحِيِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَعْطَاهُ غَنَمًا فَقَسَمَهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ " ضَحِّ بِهِ أَنْتَ " .
বর্ণনাকারী: