আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭৩
আন্তর্জাতিক নং: ৩৭৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
কেউ যদি নফল নামায বসে আদায় করে।
৩৭৩. আল-আনসারী (রাহঃ) ...... উম্মুল মু'মিনীন হাফসা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ রাসূল (ﷺ)-এর ইন্‌তিকালের এক বৎসর পূর্ব পর্যন্ত নফল নামায বসে আদায় করতে আমি তাঁকে দেখিনি। তারপর থেকে তিনি (মাঝে মাঝে) নফল নামায বসে আদায় করতেন। সূরা পড়তেন স্পষ্ট করে এবং ধীরে ধীরে। আর তাঁর কিরাআত হতো দীর্ঘ থেকে দীর্ঘতর।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَتَطَوَّعُ جَالِسًا
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيِّ، عَنْ حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى فِي سُبْحَتِهِ قَاعِدًا حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ صلى الله عليه وسلم بِعَامٍ فَإِنَّهُ كَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا وَيَقْرَأُ بِالسُّورَةِ وَيُرَتِّلُهَا حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا . وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَأَنَسِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَفْصَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ جَالِسًا فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ قَدْرُ ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ صَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَاعِدًا فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ وَإِذَا قَرَأَ وَهُوَ قَاعِدٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَاعِدٌ . قَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ وَالْعَمَلُ عَلَى كِلاَ الْحَدِيثَيْنِ . كَأَنَّهُمَا رَأَيَا كِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحًا مَعْمُولاً بِهِمَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে উম্মু সালামা এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাসূল (ﷺ) থেকে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) রাতে নফল নামায বসে পড়তেন। কিন্তু ত্রিশ বা চল্লিশ আয়াত পরিমাণ কিরাআত বাকী থাকতেই দাঁড়িয়ে যেতেন এবং তা পড়ে রুকু করতেন। অতঃপর দ্বিতীয় রাকআতেও তদ্রূপ করতেন। আরো বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) অনেক সময় বসে বসে (নফল) নামায আদায় করতেন। তিনি যদি দাঁড়িয়ে কিরাআত পাঠ করতেন তবে রুকূ-সিজদা সে অনুসারেই আদায় করতেন। আর বসে কিরাআত করলে সে অনুসারেই রুকূ-সিজদা করতেন। ইমাম আহমদ ও ইসহাক বলেনঃ উভয় হাদীস অনুসারেই আমল করা যাবে। তাঁরা উভয় হাদীসকেই সহীহ এবং আমলযোগ্য বলে মনে করেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)