আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৭. সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
হাদীস নং: ২০১০
আন্তর্জাতিক নং: ২০১০
সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
ধীরতা ও তাড়াহুড়া।
২০১৬. নসর ইবনে আলী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে সারজিস মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ সুন্দর আচরণ, ধৈর্য এবং মধ্যমপন্থা হল নবুওয়াতের চব্বিশ ভাগের এক ভাগ।
أبواب البر والصلة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِمْرَانَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالاِقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِمْرَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَاصِمٍ وَالصَّحِيحُ حَدِيثُ نَصْرِ بْنِ عَلِيٍّ .

হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব।
কুতায়বা (রাহঃ) ... আবুদুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই সনদে আসিম (রাহঃ) এর উল্লেখ নেই। নাসর ইবনে আলী (রাহঃ) এর রিওয়ায়াতটি (২০১৭) হল সহীহ।
কুতায়বা (রাহঃ) ... আবুদুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই সনদে আসিম (রাহঃ) এর উল্লেখ নেই। নাসর ইবনে আলী (রাহঃ) এর রিওয়ায়াতটি (২০১৭) হল সহীহ।
হাদীসের ব্যাখ্যা:
যেসব মহান গুণ নবী করীম ﷺ-এর জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করেছে, সে সবের মধ্যে হাদীসে বর্ণিত তিনটি গুণও শামিল রয়েছে। এ তিনটি গুণ নবুওতের চব্বিশ ভাগের এক ভাগ। নবী করীম ﷺ এর আদব-আখলাক ও আচরণ যারা আয়ত্ত করে তাঁর আশেক ও অনুসারীদের খাতায় নিজেদের নাম লিখাতে চান, তাদের জন্য এ তিনটি গুণ অপরিহার্য। উত্তম আচরণের অধিকারী বান্দা সারারাত জেগে ইবাদতকারী এবং দিনের বেলা অবিরাম রোযা পালনকারী আবিদের সমপর্যায়ভুক্ত। ধীর-স্থির বান্দা আল্লাহর খুব প্রিয়। ধীর-স্থির স্বভাবের মানুষ দুনিয়া ও আখিরাতের প্রচুর কল্যাণের অধিকারী। বিনম্রতা ও অধৈর্যহীনতার দ্বারা মানুষ সাফল্যের বুলন্দ মনযিল হাসিল করে।
জীবনের যাবতীয় ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা খুবই প্রয়োজনীয়। নবী করীম ﷺ ইবাদত-বন্দেগী, দান-খয়রাত, অর্থনৈতিক লেন-দেন এবং খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করার উপদেশ দিয়েছেন। কোন ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করাকে নবী করীম ﷺ পসন্দ করেননি। আলোচ্য হাদীসে বর্ণিত 'ইকতেসাদ' বা 'মধ্যম পন্থা' অর্থনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য। নবী করীম ﷺ বিভিন্ন হাদীসে দারিদ্র্য ও প্রাচুর্যের সময় মধ্যম পন্থা অবলম্বন করার উপদেশ দিয়েছেন। যে ব্যক্তি দারিদ্র্য ও প্রাচুর্যের সময় মধ্যম পন্থা অবলম্বন করে, সে কখনো ব্যর্থ, পরাজিত ও দুঃখিত হয় না। আল্লাহ তাঁর বান্দার মধ্যম পন্থা অবলম্বন করার অভ্যাসকে খুব পসন্দ করেন। একে নবুওয়তের অন্যতম অংশ অর্থাৎ নবীদের অন্যতম অভ্যাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে উত্তম আচরণ, ধীর-স্থির স্বভাব এবং মধ্যম পন্থা অবলম্বন করার তওফিক দান করুন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)