আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৬৭
আন্তর্জাতিক নং: ৩৬৬৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৬৭। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আবু বাকর (রাযিঃ) বলেছেন : আমি কি এই বিষয়ে (খিলাফত) লোকদের মাঝে সবচেয়ে বেশী হকদার নই? আমি কি প্রথম মুসলিম নই? আমি কি অমুক নই, আমি কি তমুক নই?
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: «أَلَسْتُ أَحَقَّ النَّاسِ بِهَا؟ أَلَسْتُ أَوَّلَ مَنْ أَسْلَمَ؟ أَلَسْتُ صَاحِبَ كَذَا، أَلَسْتُ صَاحِبَ كَذَا؟». هَذَا حَدِيثٌ قَدْ رَوَاه بَعْضُهُمْ عَنْ شُعْبَةَ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ، وَهَذَا أَصَحُّ [ص:612] حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ، فَذَكَرَ نَحْوَهُ بِمَعْنَاهُ. وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ، وَهَذَا أَصَحُّ

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি গারীব।

এই হাদীসটি কোন কোন রাবী শু’বা-জুরায়রী-আবূ নাযরা (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আবূ বাকর (রাযিঃ) বলেছেন যে......। এটিই অধিকতর সাহীহ।

মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আবূ নাযরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ বাকর (রাযিঃ) বলেছেন, এরপর তিনি উক্ত মর্মে অনুরূপ বর্ণনা করেছেন। এতে আবূ সাঈদ (রাযিঃ)-এর উল্লেখ নেই। এটিও অধিকতর সাহীহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৬৬৭ | মুসলিম বাংলা