আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৬৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮৬- যে লোক আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন।
৬৬৩। হযরত আবু সালেহ আল-খাওযী (রহঃ) বলেন, আমি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন (তিরমিযী, ইবনে মাজাহ, আহমাদ, হাকিম)।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ أَبِي الْمَلِيحِ ، عَنْ أَبِي صَالِحٍ الْخُوزِيِّ ، قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ لَمْ يَسْأَلْهُ يَغْضَبْ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
এ দুনিয়ায় এমন কেউ নেই, যার কাছে যাচ্ঞা না করলে অসন্তুষ্ট হয়। পিতামাতা পর্যন্ত তাদের সন্তান সবসময় তাদের কাছে এটা-ওটা চাইতে থাকলে ত্যাক্ত-বিরক্ত হয়ে যান। কিন্তু রাসূলুল্লাহ ﷺ-এর এ হাদীস বলে দিচ্ছে আল্লাহ তা'আলা এতই রহীম করীম-দয়ালু ও বদান্যশীল, তিনি তাঁর বান্দাদের প্রতি এতই সদয় ও মেহেরবান যে, যে-বান্দা তাঁর কাছে যাচ্ঞা করে না, তিনি তার প্রতি ক্রদ্ধ ও অসন্তুষ্ট হন। যাচ্ঞা করলে আদর-মমতা আরো বেড়ে যায়। উপরের হাদীসে বলা হয়েছে, আল্লাহর কাছে বান্দার সবচাইতে প্রিয় আমল হচ্ছে তার দু'আ ও প্রার্থনা। لَكَ الْحَمْدُ يَارَبَّ العَالَمِيْنَ وَيَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)