আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭১৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৫- দুআকারীর জন্য যে সওয়াব ও প্রতিদান সঞ্চিত করা হয়।
৭১৫. হযরত আবু সাঈদ খুদ্রী (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর হইতে বর্ণনা করেন যে, মুসলিম মাত্রই যখন দু'আ করে। যে দু'আ পাপের বা আত্মীয়তা ছেদনের না হয়, আল্লাহ্ তাহাকে তিনটির যে কোন একটি প্রদান করেন (১) হয় ইহকালেই নগদ তাহার দু'আ কবূল করেন, (২) নতুবা উহা তাহার পরকালের জন্য সঞ্চিত রাখিয়া দেন নতুবা (৩) অনুরূপ কোন অমঙ্গল তাহার হইতে হটাইয়া দেন। কেহ একজন বলেন ও যদি সে ব্যক্তি বেশী কিছুর জন্য দু'আ করিতে থাকে তবুও কি ? তিনি বলিলেন ও আল্লাহ্ হইতেছেন সবার অধিক।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَا يُدَّخَرُ لِلدَّاعِي مِنَ الْأَجْرِ وَالثَّوَابِ
دَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ ، عَنْ عَلِيِّ بْنِ عَلِيٍّ ، قَالَ : سَمِعْتُ أَبَا الْمُتَوَكِّلِ النَّاجِيَّ ، قَالَ : قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو ، لَيْسَ بِإِثْمٍ وَلا بِقَطِيعَةِ رَحِمٍ ، إِلا أَعْطَاهُ إِحْدَى ثَلاثٍ : إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ ، وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الآخِرَةِ ، وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا ، قَالَ : إِذًا يكثرِ ، قَالَ : اللَّهُ أَكْثَرُ

হাদীসের ব্যাখ্যা:

এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে রক্ষিত সম্পদ ভাণ্ডার অনন্ত অসীম এবং চিরস্থায়ী। যদি সকল বান্দা অহরহ তার দরবারে প্রার্থনা করতে থাকে আর তিনি প্রত্যেককেই দানের ফয়সালা করেন, তবুও তাঁর নিয়ামত রাশিতে সামান্যও ঘাটতি পড়বে না। মুস্তাদরকে হাকিমে হযরত জাবির (রা) বর্ণিত একটি হাদীসে আছে, আল্লাহ তা'আলা যখন সেই বান্দাকে পরকালের জন্যে সঞ্চিত তার দুনিয়ার প্রার্থনা সমূহের বিনিময়ে রক্ষিত নিয়ামতরাশি দেখাবেন- যে দুনিয়াতে অনেক বেশি দু'আ করেছে অথচ বাহ্যত: দুনিয়ায় তা কবুল হয়নি তখন ঐ বান্দা বলে উঠবে:

يَا لَيْتَهُ لَمْ يُعَجِّلْ لَهُ شَيْءٌ مِنْ دُعَائِهِ (كنز العمال)
হায়, যদি দুনিয়ায় আমার কোন দু'আই কবুল না হতো আর এখানেই আমি সবগুলি দু'আর বিনিময় পেতাম তা হলে কতই না উত্তম হতো।
-(কানযুল উম্মাল পৃ: ৫৭ জিলদ-২)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান