মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৮০
- ঈমানের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৮০। হযরত আবু উমামাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কোন সম্প্রদায়ই হেদায়াত প্রাপ্তির পর পথভ্রষ্ট হয় নি; কিন্তু যখন তারা (ধর্মীয়) তর্ক-বিতর্কে লিপ্ত হয়েছে (তখন ব্যতীত) অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) কুরআনে পাকের এ আয়াতটি পাঠ করলেনঃ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جدلا بل هم قوم خصمون “তারা বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্য ব্যতীত আপনার সাথে তা উত্থাপন করে না। বস্তুতঃ তারা হল বিতর্ককারী।” –আহমদ, তিরমিযী, ইবনে মাজাহ
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الْجَدَلَ» . ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ: (مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جدلا بل هم قوم خصمون)

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান