মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৮১
- ঈমানের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৮১। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এইরূপ বলতেন যে, নিজেদের উপর কঠোরতা চাপিও না, তাহলে আল্লাহ্ পাকও তোমাদের উপর শক্ত বিধান চাপিয়ে দিবেন। কারণ প্রাচীন একটি সম্প্রদায় নিজেদের জন্য কঠোরতা গ্রহণ করেছিল। যার ফলে আল্লাহ্ পাকও তাদের উপর শক্ত বিধান প্রয়োগ করলেন। গির্জায় এবং পাদ্রীদের উপাসনালয়ে যে লোকগুলি রয়েছে, এরা তাদেরই উত্তরসূরী (কুরআনে পাকে উল্লেখ রয়েছে) তারা নিজেরাই নিজেদের জন্য বৈরাগ্য ও কৃচ্ছ্রতার সূচনা করেছিল। যা আমি তাদের উপর বিধিবদ্ধ করিনি। -আবু দাউদ

* رَهْبَانِيَّة (রুহবানিয়্যাহ্)-এর অর্থ ও হুকুমঃ ইবাদতের জন্য সন্ন্যাসব্রত বা 'বৈরাগ্যতা' পালন করাকে ‘রুহবানিয়াত' বলা হয়। যেমন ঘরবাড়ি ত্যাগ করে বা মানুষের সংস্রব ত্যাগ করে বনে জঙ্গলে গমন করা, বিবাহ-শাদী না করে বৈরাগ্য অবলম্বন করা। হযরত নবী করীম (ﷺ) এ সম্পর্কে বলেছেন: ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। সুতরাং ইসলাম ধর্মে বৈরাগ্যবাদ সম্পূর্ণ নিষিদ্ধ।
كتاب الإيمان
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَن أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: لَا تُشَدِّدُوا عَلَى أَنْفُسِكُمْ فَيُشَدِّدَ اللَّهُ عَلَيْكُمْ فَإِنَّ قَوْمًا شَدَّدُوا عَلَى أَنْفُسِهِمْ فَشَدَّدَ اللَّهُ عَلَيْهِمْ فَتِلْكَ بَقَايَاهُمْ فِي الصَّوَامِعِ والديار (رَهْبَانِيَّة ابتدعوها مَا كتبناها عَلَيْهِم)

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান