মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৯৯
- নামাযের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৫৯৯। হযরত কাতাদাহ হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেছেন যে, এক রাত্রে রাসূলুল্লাহ (ﷺ) ও হযরত যায়েদ ইবনে ছাবেত (রাযিঃ) সেহরী খেলেন। তাঁরা উভয়ে সেহরী খাওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামায পড়তে দাঁড়ালেন এবং নামায পড়লেন। আমরা আনাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, তাদের সেহরী খাওয়া শেষ করা এবং নামাযে লিপ্ত হওয়ার মধ্যে কতটুকু সময় ছিল? তিনি বললেন, কারো পঞ্চাশটি আয়াত পড়তে পারার সময় পরিমাণ। -বুখারী
كتاب الصلاة
بَابُ تَعْجِيْلِ الصَّلَوَاتِ
وَعَن قَتَادَة وَعَن أَنَسٍ: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَزَيْدَ بْنَ ثَابِتٍ تَسَحَّرَا فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا قَامَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلَاةِ فَصَلَّى. قُلْنَا لِأَنَسٍ: كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلَاة؟ قَالَ: قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সঠিক উচ্চারণ ও কেরাআতের নিয়মাবলীর প্রতি লক্ষ্য রেখে পঞ্চাশটি আয়াত তিলাওয়াত করতে পাঁচ মিনিটের চেয়েও কম সময় ব্যয় হয়। এর ভিত্তিতে বলা যায় যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহরী খাওয়া ও ফজরের আযানের মধ্যে কেবল ৪/৫ মিনিটের ব্যবধান ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)