মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭১৭
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭১৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রতি মহল্লায় মসজিদ বানাতে, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং তাতে সুগন্ধি ইত্যাদি লাগাতে বলেছেন। -আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ
كتاب الصلاة
وَعَن عَائِشَة قَالَت: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسْجِدِ فِي الدُّورِ وَأَنْ يُنَظَّفَ وَيَطَيَّبَ. رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
যেসব এলাকায় জনবসতি গড়ে উঠেছে সেসব এলাকায় মসজিদ নির্মাণ করা উচিত এবং সর্ববিধ ময়লা থেকে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মসজিদে সুগন্ধি ছিটানো চাই। মসজিদের ধর্মীয় গুরুত্ব এবং আল্লাহর সাথে এর সম্পর্কের এটাই দাবি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)