মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১৯
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭১৯। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হল, লোকগণ একে অপরের সাথে মসজিদ নিয়ে গর্ব করবে। -আবু দাউদ, নাসায়ী, দারেমী, ইবনে মাজাহ
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «من أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

কিয়ামতের লক্ষণসমূহের মধ্যে এমনও কতিপয় নিদর্শন রয়েছে যা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার নিকট সময়ে প্রকাশিত হবে। যেমন- দাজ্জালের আবির্ভাব, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া ইত্যাদি। কতিপয় এমন লক্ষণও রয়েছে যা কিয়ামতের পূর্বে কোন এক সময় প্রকাশিত হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর উম্মাতের মধ্যে যে সকল অনিষ্ট ও ফিতনার আশংকা করেছেন এবং কিয়ামতের লক্ষণ বলেছেন তার অধিকাংশই এরূপ। আর মসজিদ নিয়ে পারস্পরিক গর্ববোধও এ পর্যায়ের অন্তর্ভুক্ত। মুসলিমগণ বহু পূর্বে থেকে এ অবস্থার শিকার হয়েছেন। হে আল্লাহ্! উম্মাতে মুহাম্মাদীকে সংশোধিত হওয়ার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান