মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫৫
- নামাযের অধ্যায়
২৩. প্রথম অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৫৫। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। একদা অত্যন্ত ঠাণ্ডা বাতাস এবং শীতের রাত্রে তিনি আযান দিলেন। তারপর বললেন যে, তোমরা আপন আপন স্থানে নামায আদায় কর। তারপর তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মুয়াযযিনকে আদেশ করতেন শীত এবং বৃষ্টির রাত্রিতে সে যেন লোকদেরকে বলে দেয়, তোমরা নিজ নিজ অবস্থানে নামায পড়। - বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْجَمَاعَةِ وَفَضْلِهَا
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّهُ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ ثُمَّ قَالَ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ يَقُولُ: «أَلَا صَلُّوا فِي الرِّحَالِ»

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীসে যে শীত ও বাতাসের রাতের কথা বলা হয়েছে, তার দ্বারা প্রচণ্ড শীত ও ঝড়ো বাতাস বুঝানো হয়েছে। এমনিভাবে যদি এরূপ প্রবল বৃষ্টি হয় যাতে মসজিদে পর্যন্ত পৌঁছতে ভিজে যাওয়ার আশংকা দেখা দেয় অথবা রাস্তায় পানি, কাদা থাকে বা পথ পিচ্ছিল হয়ে যায় এমতাবস্থায়ও নিজ ঘরে সালাত আদায়ের অনুমতি রয়েছে। এসব অবস্থায় সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়া জরুরী নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)