মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২২৮
- যাবতীয় দোয়া-যিক্র
প্রথম অনুচ্ছেদ
২২২৮। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কোন মুসলমান তাহার কোন মুসলমান ভাইয়ের জন্য তাহার পিছনে যে দোআ করে, উহা কবুল করা হয়। তাহার শিয়রে একজন ফিরিশতা নিযুক্ত থাকেন, যখন সে তাহার ভাইয়ের জন্য কল্যাণের দোআ করে, নিযুক্ত ফিরিশতা বলেন, আমীন এবং তোমার জন্যও ঐরূপ হোক। মুসলিম
كتاب الدعوات
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: دعوةُ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
গায়েবানা দু'আ কবুলিয়তের ও বরকতের যে বৈশিষ্ট্যর কথা হাদীসে উল্লেখিত হয়েছে, তার হেতু স্পষ্টতঃই তার ইখলাস বা অন্তরের নিষ্ঠার প্রাবল্য। এরূপ দু'আ যে নিছক মনোরঞ্জন বা দেখানোর জন্য হয় না, তা বলাই বাহুল্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)