মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৪১
- যাবতীয় দোয়া-যিক্র
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৪১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রত্যেক আদম-সন্তানই অপরাধী আর উত্তম অপরাধী তাহারাই যাহারা তওবা করে। —তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
এর অর্থ হচ্ছে এই যে, ভুল-ত্রুটি মানুষের মজ্জাগত। আদমের কোন সন্তানই এর ব্যতিক্রম নয়। তবে তাদের মধ্যে সেই সব বান্দাই অত্যন্ত সৌভাগ্যবান, যারা গুনাহখাতা-অপরাধের পর নিজের গুনাহর জন্যে অনুতপ্ত হয়ে নিজের মালিকের দিকে রুজু করে এবং তাওবা ও ইস্তিগফারের সাহায্যে তাঁর সন্তুষ্টি ও রহমত হাসিলে যত্নবান হন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)