মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৪১
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪২৪১। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) হইতে বর্ণিত, যখনই তাহার নিকট সারীদ আনা হইত, তখন উহার ধোঁয়ার গরম বাষ্প নিঃশেষ হওয়া পর্যন্ত তিনি উহাকে ঢাকিয়া রাখিতে আদেশ করিতেন এবং তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, ইহাতে বিরাট বরকত রহিয়াছে। — দারেমী হাদীস দুইটি বর্ণনা করিয়াছেন।
كتاب الأطعمة
وَعَن أسماءَ بنتِ أبي بكرٍ: أَنَّهَا كَانَتْ إِذَا أَتَيْتُ بِثَرِيدٍ أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى تَذْهَبَ فَوْرَةُ دُخَانِهِ وَتَقُولُ: أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «هُوَ أعظم للبركة» . رَوَاهُمَا الدَّارمِيّ
হাদীসের ব্যাখ্যা:
'সারীদ' একটি সুপরিচিত ও লোভনীয় খাবার, নববী যুগে এর খুব প্রচলন ছিল। এক বিশেষ পদ্ধতিতে গোশতের সাথে রুটির টুকরা দিয়ে এটা তৈরী করা হত। এ বর্ণনায় যদিও বিশেষভাবে সারীদের উল্লেখ রয়েছে, কিন্তু এ কথা স্পষ্ট যে, হাদীসে যে শিক্ষা দেওয়া হয়েছে, এটা প্রতিটি রান্না করা খাবারের বেলায় প্রযোজ্য যে, বেশী গরম খাওয়া উচিত নয়। এটাকে বরকতের কারণ বলা হয়েছে। যেমন লিখা হয়েছে যে, বরকতের অর্থে এটাও অন্তর্ভুক্ত যে, খাবারের যেটা উদ্দেশ্য সেটা এভাবে খাওয়াতে উত্তমরূপে অর্জিত হয়। চিকিৎসা নীতির দাবীও এটাই যে, খানা বেশী গরম না খাওয়া চাই।
'কানযুল উম্মালে' বিভিন্ন হাদীস গ্রন্থের বরাতে একাধিক সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন শব্দ মালায় রাসূলুল্লাহ (ﷺ)-এর এই নির্দেশ বর্ণিত হয়েছে যে, খানা ঠাণ্ডা করে খাওয়া চাই, এতে বরকত নিহিত রয়েছে। (কানযুল উম্মাল, অষ্টম খণ্ড)
'কানযুল উম্মালে' বিভিন্ন হাদীস গ্রন্থের বরাতে একাধিক সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন শব্দ মালায় রাসূলুল্লাহ (ﷺ)-এর এই নির্দেশ বর্ণিত হয়েছে যে, খানা ঠাণ্ডা করে খাওয়া চাই, এতে বরকত নিহিত রয়েছে। (কানযুল উম্মাল, অষ্টম খণ্ড)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)