মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩১৮
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩১৮। হযরত আবু সাঈদ ইবনে আবু ফোযালা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন যখন মানুষদিগকে একত্রিত করিবেন, যেই দিন (আসা) সম্পর্কে সন্দেহের কোন অবকাশ নাই। সেই দিন কোন ঘোষণাকারী ঘোষণা দিবে, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন আমল করিতে অন্য কাহাকেও অংশীদার বানাইয়াছে, সে যেন আল্লাহ্ ব্যতীত ঐ ব্যক্তির নিকট হইতেই উহার প্রতিদান অন্বেষণ করে। কেননা, আল্লাহ্ তা'আলা অংশীদারীর অংশীবাদ হইতে সম্পূর্ণ মুক্ত। —আহমদ
كتاب الرقاق
الْفَصْل الثَّانِي
عَن أبي سعدِ بن أبي فَضَالَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَمَعَ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ نَادَى مُنَادٍ: مَنْ كانَ أشركَ فِي عملٍ عملَه للَّهِ أحدا فَلْيَطْلُبْ ثَوَابَهُ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ فَإِنَّ اللَّهَ أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ . رَوَاهُ أَحْمَدُ
হাদীসের ব্যাখ্যা:
উভয় হাদীসের সার ও মূল পয়গাম হচ্ছে এই যে, আল্লাহ্ তা'আলা কেবল ঐ আমলকেই গ্রহণ করেন এবং এর উপরই প্রতিদান দেন, যা ইখলাসের অনুভূতি নিয়ে কেবল তাঁরই সন্তুষ্টি ও রহমতের কামনায় করা হয় এবং আল্লাহ্ ছাড়া কাউকে এতে শরীক না করা হয়। এর বিপরীত যে আমলের দ্বারা আল্লাহ্ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অথবা এর দ্বারা কোন প্রকার স্বার্থসিদ্ধি উদ্দেশ্য হয়, আল্লাহ্ তা'আলা সেটা কখনো কবুল করেন না। কেননা, তিনি অংশীদারিত্ব থেকে মুক্ত এবং শিরকের সংমিশ্রণ থেকেও অসন্তুষ্ট।
এ পরিণাম তো হচ্ছে ঐসব আমলের, যেগুলো আল্লাহর উদ্দেশ্যে করা হয়, তবে নিয়্যতের মধ্যে পূর্ণ ইখলাস ও একনিষ্ঠতা থাকে না; বরং কোন না কোনভাবে এতে আল্লাহ্ ছাড়া অন্য কারো অংশ এসে যায়। কিন্তু যেসব নেক আমল কেবল রিয়ার সাথেই করা হয়, যেগুলো দ্বারা শুধু নাম-যশ, লোক দেখানো, খ্যাতিলাভ এবং মানুষের ভক্তি অর্জনই উদ্দেশ্য হয়, সেগুলো শুধু প্রত্যাখ্যান করে এসব আমলকারীর মুখেই ছুঁড়ে মারা হবে না; বরং এসব রিয়াকার মানুষ নিজেদের এসব আমলের কারণে জাহান্নামেও নিক্ষিপ্ত হবে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)