মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০২৯
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই জমাআতে বা সমাবেশে আবু বকর উপস্থিত থাকিবেন; সেইখানে তিনি ব্যতীত অন্য কাহারও ইমামতি করা উচিত হইবে না। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب المناقب
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْبَغِي لِقَوْمٍ فِيهِمْ أَبُو بَكْرٍ أَنْ يَؤُمَّهُمْ غَيْرُهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটি কোন ব্যাখ্যা-বিশ্লেষণের মুখাপেক্ষী নয়। এর স্পষ্ট দাবী ও মর্ম এই যে. উম্মতের মধ্যে যে পর্যন্ত আবু বকর রাযি. বর্তমান থাকবেন, ঈমানদারগণ সে পর্যন্ত যেন তাকেই ইমাম বানিয়ে রাখে, তাঁকে ছাড়া অন্য কাউকে ইমাম বানানো ঠিক হবে না। নিঃসন্দেহে এটিও হুযুর (ﷺ)-এর ঐসব বাণীর একটি, যেগুলোর দ্বারা হুযুর (ﷺ) নিজের পরবর্তী সময়ের জন্য আবু বকর রাযি.-এর খেলাফতের দিকে ইঙ্গিত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)