মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৮৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - (আবু বাকর সিদ্দীক, উমার ফারূক এবং উসমান গনী রাযিয়াল্লাহু আনহুম) তিনজনের একত্রে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর এবং ওসমান (রাঃ)-সহ ওহুদ পাহাড়ের উপর আরোহণ করিলেন, (খুশীতে পাহাড় তাহাদিগকে লইয়া দুলিতে লাগিল। তখন নবী (ছাঃ) পদাঘাত করিয়া বলিলেন: ওহুদ, স্থির থাক। কেননা, তোমার উপর একজন নবী, একজন সিদ্দীক ও দুইজন শহীদ রহিয়াছেন। —বুখারী
كتاب المناقب
بَاب مَنَاقِب هَؤُلَاءِ الثَّلَاثَة: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَضَرَبَهُ بِرِجْلِهِ فَقَالَ: «اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ» . رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
পাহাড়ের মধ্যে কম্পন ও নড়াচড়া সৃষ্টি হওয়া হুযুর (ﷺ)-এর একটি মু'জেযা ছিল। এর সাথে হযরত উমর রাযি. ও উসমানকে রাযি. শহীদ বলা আরেকটি মু'জেযা ছিল। হযরত উমর রাযি. হুযুর (ﷺ)-এর ওফাতের প্রায় বার বছর পর শহীদ হন এবং হযরত উসমান রাযি. প্রায় চব্বিশ বছর পর শাহাদত বরণ করেন। এ দু'জনের শাহাদতের অবগতি তিনি আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে ওহীর মাধ্যমেই লাভ করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)