মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১২২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১২২। হযরত জাবের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ্ (রাঃ)-এর প্রতি লক্ষ্য করিয়া বলিলেনঃ যদি কেহ এমন কোন ব্যক্তিকে যমীনের উপর চলাফেরা করিতে দেখিতে চায়, যে তাহার মৃত্যু-প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছে, সে যেন এই লোকটির দিকে চাহিয়া দেখে। অপর এক বর্ণনায় আছে, যদি কেহ এমন শহীদকে দেখিতে চায়, যে যমীনের উপর বিচরণ করিতেছে, সে যেন তালহা ইবনে ওবায়দুল্লাহকে দেখিয়া লয়। — তিরমিযী
كتاب المناقب
وَعَنْ جَابِرٍ قَالَ: نَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ يَمْشِي عَلَى وَجْهِ الْأَرْضِ وَقَدْ قَضَى نَحْبَهُ فَلْيَنْظُرْ إِلَى هَذَا» . وَفِي رِوَايَةٍ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى شَهِيدٍ يَمْشِي عَلَى وَجْهِ الْأَرْضِ فَلْيَنْظُرْ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ الله» رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে হুযুর (ﷺ)-এর উপর এ বিষয়টি উন্মোচন করে দেওয়া হয়েছিল যে, হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ শহীদ হবেন। হুযুর (ﷺ) নিজের এ বক্তব্যে যে বিশেষ ভঙ্গিতে তাঁর শহীদ হওয়ার অবগতি দিয়েছেন, স্পষ্টতই বুঝা যায় যে, এর দ্বারা হুযুর (ﷺ)-এর উদ্দেশ্য ছিল, তাঁর একটি বিশেষ মর্যাদা ও আল্লাহর নিকট তাঁর শাহাদতের অসাধারণ গুরুত্ব এবং মকবুলিয়্যতের কথা বর্ণনা করা।
হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাতের প্রায় পঁচিশ বছর পর জঙ্গে জামালে শহীদ হন। নিঃসন্দেহে হুযুর (ﷺ)-এর শাহাদতের ব্যাপারে অবগতি প্রদান তাঁর অসংখ্য মু'জেযার মধ্যে একটি মু'জেযা বিশেষ।
হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাতের প্রায় পঁচিশ বছর পর জঙ্গে জামালে শহীদ হন। নিঃসন্দেহে হুযুর (ﷺ)-এর শাহাদতের ব্যাপারে অবগতি প্রদান তাঁর অসংখ্য মু'জেযার মধ্যে একটি মু'জেযা বিশেষ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)