মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৩১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৩১। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মুসলমানদের সহিত পরামর্শ ব্যতিরেকে যদি আমি কাহাকেও আমীর বানাইতাম, তাহা হইলে ইবনে উম্মে আব্দকে লোকদের উপর আমীর নিযুক্ত করিতাম। —তিরমিযী ও ইবনে মাজাহ
كتاب المناقب
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ مُؤَمِّرًا مِنْ غَيْرِ مَشُورَةٍ لَأَمَّرْتُ عَلَيْهِمُ ابْنَ أُمِّ عَبْدٍ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ইবনে মাসউদের মধ্যে এমন সব গুণ ও যোগ্যতা আছে যে, তাঁহাকে আমীর নিযুক্ত করিতে কাহারও পরামর্শ চাওয়ার প্রয়োজন নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান