আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৬. তাকদির সংশ্লিষ্ট অধ্যায়
হাদীস নং: ১৬৬৩
তাকদির সংশ্লিষ্ট অধ্যায়
১. তকদীরের ব্যাপারে বিতর্ক করা নিষেধ
রেওয়ায়ত ৫. আমর ইবনে দীনার (রাহঃ) বলেন, আমি ইবনে যুবাইর (রাহঃ)-এর নিকট শুনিয়াছি, তিনি স্বীয় খুতবা দেওয়ার সময় বলিতেন, আল্লাহ তাআলাই মানুষকে সৎপথ প্রদর্শনকারী, আর তিনিই পথভ্রষ্টকারী। (কুরআন মাজীদেও বলা হইয়াছে, আল্লাহ্ তাআলা যাহাকে ইচ্ছা হিদায়ত দান করেন, যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। সুতরাং ভাল-মন্দ সমস্ত কাজ আল্লাহই সৃষ্টি করিয়া থাকেন, কিন্তু মানুষকে ভাল-মন্দ কাজ বলিয়া দেওয়া হইয়াছে এবং উহা হইতে বাছিয়া লওয়ার ইখতিয়ার দেওয়া হইয়াছে। এই স্বাধীনতার উপরই তাহার সওয়াব ও আযাব হইবে। কদরীয়া* ও শীয়া দলের মতে মানুষ নিজের কাজের নিজেই সৃষ্টিকর্তা। এই মতবাদ কুরআন ও হাদীসের বিপরীত।)
كتاب القدر
باب النَّهْيِ عَنْ الْقَوْلِ بِالْقَدَرِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُ فِي خُطْبَتِهِ إِنَّ اللَّهَ هُوَ الْهَادِي وَالْفَاتِنُ
হাদীসের তাখরীজ (সূত্র):
*কদরীয়া একটি ভ্রষ্ট দল। তাহারা মানুষকে সর্বকাজের সৃষ্টিকর্তা এবং পূর্ণ ক্ষমতার অধিকারী মনে করিয়া থাকে।
বর্ণনাকারী: