শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৪১
নামাযের অধ্যায়
মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাঁড় করাবেন?
১৮৪১। ইউনুস (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁর দাদী মূলায়কা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে স্বহস্তে পাকান খানার জন্য দাওয়াত করেন। তিনি তা থেকে খেলেন। তারপর বললেনঃ তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে নিয়ে সালাত পড়ব। আনাস (রাযিঃ) বলেন, আমি আমাদের একটি চাটাইয়ের উদ্দেশ্যে দাঁড়ালাম, যা দীর্ঘ দিনের ব্যবহারে কালো হয়ে গিয়েছিল। আমি তা পানি দিয়ে ধুয়ে নিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁড়ালেন, আমি এবং একজন ইয়াতীম তাঁর পিছনে কাতার করে দাঁড়ালাম । আর আমাদের পিছনে দাঁড়ালেন বৃদ্ধা। তিনি আমাদেরকে নিয়ে দু'রাক'আত সালাত আদায় করলেন তারপর তিনি ফিরে গেলেন।
যদি কেউ এ প্রশ্ন উত্থাপন করে যে, ইবন মাসউদ (রাযিঃ) পূর্বে বর্ণিত এর আমল তো নবুওয়াত যুগের পরের ঘটনা। এতে বুঝা যায় যে, এটি নাসিখ তথা রহিতকারী এবং ইমামের সামনে দাঁড়ানোর রিওয়ায়াতসমূহ মাসূখ (রহিত)।
এর উত্তরে বলা যায় যে, তাকে বলা হবে যে, ইবন মাসউদ (রাযিঃ) ভিন্ন অপরাপর সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইন্তিকালের পরে জাবির (রাযিঃ) এবং আনাস (রাযিঃ)-এর রিওয়ায়াতের অনুরূপ আমল করেছেন। অতএব যদি ইবন মাসউদ (রাযিঃ)-এর আমল রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগের পরের ঘটনা হওয়ার কারণে তা নাসিখ হওয়ার দলীল হয়, তাহলে ইবন মাসউদ (রাযিঃ) ভিন্ন অন্যদের থেকে বর্ণিত রিওয়ায়াত বিরোধীদের নিকট নাসিখ হওয়ার দলীল হবে নিঃসন্দেহে। এ বিষয়ে ইবন মাসউদ (রাযিঃ) ভিন্ন অন্যদের কিছু রিওয়ায়াত উল্লেখ্যঃ
كتاب الصلاة
1841 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ , فَأَكَلَ مِنْهُ , ثُمَّ قَالَ: «قُومُوا فَلْأُصَلِّ لَكُمْ» , قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ , فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ , وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا , فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ " فَإِنْ قَالَ قَائِلٌ: فَإِنَّ فِعْلَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ هَذَا الَّذِي وَصَفْنَا بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدُلُّ عَلَى أَنَّ مَا عَمِلَ بِهِ مِنْ ذَلِكَ هُوَ النَّاسِخُ. قِيلَ لَهُ: فَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَعَلَ بَعْدَ مَوْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ مِثْلَ مَا رَوَى جَابِرٌ وَأَنَسٌ رَضِيَ اللهُ عَنْهُمَا فَإِنْ كَانَ مَا رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ فِعْلِهِ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَلِيلًا عِنْدَكَ عَلَى أَنَّ ذَلِكَ هُوَ النَّاسِخُ , كَانَ مَا رُوِيَ عَنْ غَيْرِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ ذَلِكَ دَلِيلًا عِنْدَ خَصْمِكَ أَنَّ ذَلِكَ هُوَ النَّاسِخُ. فَمِمَّا رُوِيَ عَنْ غَيْرِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৮৪১ | মুসলিম বাংলা