শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৪২
আন্তর্জাতিক নং: ১৮৪৩
নামাযের অধ্যায়
মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাঁড় করাবেন?
১৮৪২-১৮৪৩। ইউনুস (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি দুপুর বেলা উমর (রাযিঃ)-এর নিকট এলাম, এসে দেখতে পেলাম তিনি সালাত আদায় করছেন। আমি তাঁর বামে দাঁড়িয়ে গেলাম, তিনি আমাকে তাঁর ডান দিক দিয়ে পিছনে করে দিলেন। তারপর ইয়ারফা (তাঁর রক্ষী) এলেন। আমি পিছনে সরে গেলাম। এরপর আমি এবং সে তাঁর পিছনে সালাত আদায় করলাম।
كتاب الصلاة
1842 - مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ ح

1843 - وَحَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ , عَنْ أَبِيهِ قَالَ: «جِئْتُ بِالْهَاجِرَةِ إِلَى عُمَرَ فَوَجَدْتُهُ يُصَلِّي , فَقُمْتُ عَنْ شِمَالِهِ فَأَخْلَفَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ ثُمَّ جَاءَ يَرْفَأُ فَتَأَخَّرْتُ فَصَلَّيْتُ أَنَا وَهُوَ خَلْفَهُ»