শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৪৫
নামাযের অধ্যায়
মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাঁড় করাবেন?
১৮৪৫। বকর ইবন ইদরিস (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এলাম, তখন তিনি সালাত পড়ছিলেন। আমি তাঁর বামে দাঁড়িয়ে গেলাম, তিনি আমাকে ধরে তাঁর ডান দিকে দাঁড় করিয়ে দিলেন।
বস্তুত এটি হচ্ছে ইমামের সাথে (মুক্তাদী) একজন হলে তার স্থান। আর যদি তিনজন নিয়ে সালাত আদায় করতেন, তাহলে তাদেরকে তাঁর পিছনে দাঁড় করাতেন। এ বিষয়ে আলিমদের মতবিরোধ নেই । হ্যাঁ তাঁদের মতবিরোধ হচ্ছে (যদি) মুকতাদী দু'জন হয়। (এ বিষয়ে) তাদের কেউ বলেছেন, একজন কে যেভাবে দাঁড় করাবে, দু'জনকেও সেভাবে দাঁড়া করাবে (অর্থাৎ ডানে-বামে)। আবার তাদের কেউ বলেছেন, তিনজন মুকতাদীকে যেভাবে দাঁড় করাবে, দু'জনকেও সেভাবে দাঁড় করাবে। এ বিষয়ে আমরা অনুসন্ধান করলাম যে, দুজনের বিধান কি তিনজনের মত না একজনের মত ? দেখলাম যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ الِاثْنَانِ فَمَا فَوْقَهُمَا جَمَاعَةٌ দু'জন বা ততোধিক হচ্ছে জামা'আত

كتاب الصلاة
1845 - وَفِيمَا حَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ , قَالَ: ثنا آدَمُ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي , فَقُمْتُ عَنْ يَسَارِهِ , فَأَخْلَفَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ» فَهَذَا مَقَامُ الْوَاحِدِ مَعَ الْإِمَامِ , وَكَانَ إِذَا صَلَّى بِثَلَاثَةٍ أَقَامَهُمْ خَلْفَهُ. هَذَا لَا اخْتِلَافَ فِيهِ بَيْنَ الْعُلَمَاءِ , وَإِنَّمَا اخْتِلَافُهُمْ فِي الِاثْنَيْنِ , فَقَالَ بَعْضُهُمْ: يُقِيمُهُمَا حَيْثُ يُقِيمُ الْوَاحِدَ. وَقَالَ بَعْضُهُمْ: يُقِيمُهُمَا , حَيْثُ يُقِيمُ الثَّلَاثَةَ. فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ فِي ذَلِكَ لِنَعْلَمَ , هَلْ حُكْمُ الِاثْنَيْنِ فِي ذَلِكَ كَحُكْمِ الثَّلَاثَةِ؟ أَوْ كَحُكْمِ الْوَاحِدِ؟
فَرَأَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ: «الِاثْنَانِ فَمَا فَوْقَهُمَا جَمَاعَةٌ»
فَرَأَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ: «الِاثْنَانِ فَمَا فَوْقَهُمَا جَمَاعَةٌ»