শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৪৪
নামাযের অধ্যায়
মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাঁড় করাবেন?
১৮৪৪। বকর ইবন ইদরিস (রাহঃ) ….. সুলায়মান ইবন ইয়াসার (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন উতবা (রাহঃ)-কে বলতে শুনেছি যে, সালাত কায়েম হতে যাচ্ছে, অথচ মসজিদে তখন শুধুমাত্র মুয়াযযিন, জনৈক ব্যক্তি এবং উমর (রাযিঃ) উপস্থিত ছিলেন। উমর (রাযিঃ) তাঁদেরকে তাঁর পিছনে দাঁড় করিয়ে দিয়ে তাদের নিয়ে সালাত আদায় করলেন।
তাহাবী (রাহঃ) এর যুক্তিভিত্তিক দলীল
তারপর আমরা এর যুক্তিভিত্তিক দলীল অনুসন্ধানে প্রয়াসী হলাম। আমরা মৌলিকভাবে দেখতে পেলাম যে, ইমাম যদি একজন মুক্তাদী নিয়ে সালাত আদায় করেন, তাহলে তাকে তার ডান দিকে দাঁড় করাবেন। আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এটিই সুন্নত তরীকা বলে উল্লেখ রয়েছে।
তাহাবী (রাহঃ) এর যুক্তিভিত্তিক দলীল
তারপর আমরা এর যুক্তিভিত্তিক দলীল অনুসন্ধানে প্রয়াসী হলাম। আমরা মৌলিকভাবে দেখতে পেলাম যে, ইমাম যদি একজন মুক্তাদী নিয়ে সালাত আদায় করেন, তাহলে তাকে তার ডান দিকে দাঁড় করাবেন। আনাস (রাযিঃ) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এটিই সুন্নত তরীকা বলে উল্লেখ রয়েছে।
كتاب الصلاة
1844 - حَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ، قَالَ: ثنا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى [ص:308] آلِ طَلْحَةَ , قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عُتْبَةَ، يَقُولُ: «أُقِيمَتِ الصَّلَاةُ وَلَيْسَ فِي الْمَسْجِدِ أَحَدٌ إِلَّا الْمُؤَذِّنُ وَرَجُلٌ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَجَعَلَهُمَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ خَلْفَهُ , فَصَلَّى بِهِمَا» ثُمَّ الْتَمَسْنَا حُكْمَ ذَلِكَ مِنْ طَرِيقِ النَّظَرِ فَرَأَيْنَا الْأَصْلَ أَنَّ الْإِمَامَ إِذَا صَلَّى بِرَجُلٍ وَاحِدٍ أَقَامَهُ عَنْ يَمِينِهِ , وَبِذَلِكَ جَاءَتِ السُّنَّةُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثِ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ