শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৫৯
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৫৯। আবু বাকরা (রাহঃ)..... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ সালাতুল খাওফ হচ্ছে দু'রাক'আত এবং চার সিজদা।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এতে বুঝা যাচ্ছে যে, তাঁরা অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে অনুরূপ করেছেন যা প্রথমোক্ত হাদীসগুলোতে ব্যক্ত হয়েছে। তারপর আমরা হাদীসগুলো যাচাই করেছি যে, এ বিষয়ে (দু'রাক'আত) কিছু পাই কি না। আমরা দেখিঃ

كتاب الصلاة
1859 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمِ بْنِ عِيدٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: «صَلَاةُ الْخَوْفِ رَكْعَتَانِ وَأَرْبَعُ سَجَدَاتٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُمْ قَدْ كَانُوا فَعَلُوا كَذَلِكَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَحَادِيثِ الْأُوَلِ. ثُمَّ اعْتَبَرْنَا الْآثَارَ , هَلْ نَجِدُ فِيهَا مِنْ ذَلِكَ شَيْئًا؟
বর্ণনাকারী: