শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৭৫
আন্তর্জাতিক নং: ১৮৭৬
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৭৫-১৮৭৬। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ..... হাসান আল-বসরী (রাহঃ) সূত্রে আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে নিয়ে সালাতুল খাওফ পড়েছেন। তাদের এক দলকে নিয়ে তিনি দু'রাক'আত পড়েছেন। তারপর তারা ফিরে গেছেন এবং অপর দল এসেছে, তাদেরকে নিয়ে তিনি দু'রাক'আত পড়েছেন। অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) পড়েছেন চার রাক'আত এবং প্রত্যেক দল পড়েছেন দু'রাক'আতের।

আবু বাকরা (রাহঃ) ….. হাসান বসরী (রাহঃ) সূত্রে আবু বাকরা (রাযিঃ)-এর বরাতে রাসূলুল্লাহ্ (ﷺ)-থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
1875 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ وَابْنُ مَرْزُوقٍ قَالَا: ثنا أَبُو عَاصِمٍ عَنِ الْأَشْعَثِ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ صَلَاةَ الْخَوْفِ فَصَلَّى بِطَائِفَةٍ مِنْهُمْ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفُوا , وَجَاءَ الْآخَرُونَ فَصَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ , فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا , وَصَلَّى كُلُّ طَائِفَةٍ رَكْعَتَيْنِ»

1876 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا أَبُو حُرَّةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান