শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭১৫
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৭১৫। ফাহাদ (রাহঃ).... জাবিন ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যুদ্ধে যেতাম এবং আমরা আমাদের গনীমতের মালে পৌত্তলিকদের মশক (পানপাত্র) সমূহ পেতাম, আর এগুলো আমরা বন্টন করতাম। এগুলো সব হতো মৃত জন্তুর চামড়ার তৈরী। এর থেকে আমরা উপকার গ্রহন করতাম। এটাও আমাদের উল্লিখিত বিষয়বস্তুর স্বপক্ষে প্রমাণ বহন করে।
বস্তুত এই জাবির (রাযিঃ) এটি বলেছেন। অথচ তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ননা করেছেন যে, তিনি (ﷺ) বলেছেনঃ “তোমরা মৃত পশুর চামড়া থেকে কোনো উপকার গ্রহন করো না”। ওটি কিন্তু এটির সাথে তার নিকট সাংঘর্ষিক নয়। এতে প্রমাণিত হল যে, রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত, “তোমরা মৃত পশুর চামড়া থেকে কোনরূপ উপকার গ্রহন করো না” তাঁর এ হাদীসের অর্থ তাঁর অপর হাদীসের অর্থ থেকে ভিন্ন। সেই হাদীসে বর্ণিত মৃতের হারাম বস্তু এই হাদীসে বৈধ হিসাবে বিবেচিত নয়। ( অর্থাৎ তাঁর পূর্বের হাদীসে চামড়া পাকা করা ব্যাতীত উপকার গ্রহণ উদ্দেশ্য আর পরবর্তী হাদীসে পাকা করার পরে উপকার গ্রহণ উদ্দশ্য)।
অনুরুপভাবে রাসূলুল্লাহ (ﷺ) থেকে আব্দুল্লাহ ইব্‌ন উকাইম (রাযিঃ) যে হাদীসটি রিওয়াত করেছেন, যাতে মৃত পশুর চামড়া থেকে উপকার গ্রহণের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটি কিন্তু এই সমস্ত হাদীসে বৈধ করা হয়নি অর্থাৎ এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে পাকা করা চামড়া সম্পর্কে ।অতএব এই ব্যাখ্যা অনুযায়ী এই সমস্ত হাদীস ঐকমত্য পর্যায়ে পৌঁছে পারস্পরিক সংঘর্ষ মুক্ত হবে। আর এই অনুচ্ছেদে ব্যাক্ত এটি সেই মর্মার্থ, যা আমরা গ্রহন করেহি যে, পাকা করার দ্বারা মৃত পশুর চামড়া পাক হয়ে যায়।
এটাই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর উক্তি অ অভিমত।
كتاب الصلاة
2715 - مَا قَدْ حَدَّثَنَا فَهْدٌ , قَالَ أَبُو غَسَّانَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ , عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى , عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كُنَّا نُصِيبُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَغَانِمِنَا مِنَ الْمُشْرِكِينَ الْأَسْقِيَةَ , فَنَقْتَسِمُهَا وَكُلُّهَا مَيْتَةٌ , فَنَنْتَفِعُ بِذَلِكَ» فَدَلَّ ذَلِكَ عَلَى مَا ذَكَرْنَا. وَهَذَا جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ هَذَا , وَقَدْ حَدَثَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِشَيْءٍ» . فَلَمْ يَكُنْ ذَلِكَ عِنْدَهُ بِمُضَادٍّ لِهَذَا. فَثَبَتَ أَنَّ مَعْنَى حَدِيثِهِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِشَيْءٍ» غَيْرُ مَعْنَى حَدِيثِهِ الْآخَرِ , وَأَنَّ الشَّيْءَ الْمُحَرَّمَ مِنَ الْمَيْتَةِ فِي ذَلِكَ الْحَدِيثِ , هُوَ غَيْرُ الْمُبَاحِ فِي هَذَا الْحَدِيثِ. فَكَذَلِكَ أَيْضًا مَا رَوَى عَبْدُ اللهِ بْنُ عُكَيْمٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِمَّا نُهِيَ عَنِ الِانْتِفَاعِ بِهِ مِنَ الْمَيْتَةِ , وَهُوَ غَيْرُ مَا أَبَاحَ فِي هَذِهِ الْآثَارِ مِنْ أُهُبِهَا الْمَدْبُوغَةِ , حَتَّى تَتَّفِقَ هَذِهِ الْآثَارُ , وَلَا يُضَادُّ بَعْضُهَا بَعْضًا. وَهَذَا الَّذِي ذَهَبْنَا إِلَيْهِ فِي هَذَا الْبَابِ , مِنْ طَهَارَةِ جُلُودِ الْمَيْتَةِ بِالدِّبَاغِ , قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান