শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৭২৮
নামাযের অধ্যায়
উরু সতরের অন্তর্ভুক্ত কি না?
২৭২৮। ইউনুস (রাহঃ).... আব্দুর রহমান ইব্ন জারহাদ (রাযিঃ) থেকে বর্ননা করেন (এবং তিনি সুফফাবাসী সাহাবিগনের অন্যতম ছিলেন) তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার আমার নিকট বসেছিলেন এবং আমার উরু উন্মুক্ত ছিলেন। এতে তিনি বললেন, তোমার উরু ঢেকে নাও ! তুমি কি অবহিত নও, নিশ্চই উরু সতরের অন্তর্ভুক্ত।
كتاب الصلاة
2728 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ زُرْعَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَرْهَدٍ، عَنْ أَبِيهِ، وَكَانَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ , أَنَّهُ قَالَ: جَلَسَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي , وَفَخِذِي مُنْكَشِفَةٌ فَقَالَ: «خَمِّرْ عَلَيْكَ , أَمَا عَلِمْتَ أَنَّ الْفَخِذَ عَوْرَةٌ»